বাংলাদেশ জাতীয়তাবাদী দল – বিএনপি চেয়ারম্যান,জনাব তারেক রহমান, আজ দীর্ঘ বিরতির পর তার ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে জয়ের ব্যাপারে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছেন।
সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীর গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোটদানের পর সাংবাদিকদের সাথে আলাপকালে তারেক বলেন, “এক দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশের মানুষ এই দিনের জন্য অপেক্ষা করছিল। আজ সেই প্রত্যাশা পূরণ হচ্ছে।”
তিনি আশা প্রকাশ করেন যে ভোটদানে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে জনগণ একটি নতুন গণতান্ত্রিক বাংলাদেশের সূচনা করবে।

