কোনো অবস্থাতেই চাঁদাবাজ ও দখলদারের জায়গা বিএনপিতে নেই।

দলের ভেতরে শৃঙ্খলা প্রতিষ্ঠায় কঠোর বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান।

রোববার জাতীয় সংসদে সরকার দলীয় সংসদ সদস্যদের বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম জানান, “কোনো অবস্থাতেই চাঁদাবাজ ও দখলদারের জায়গা বিএনপিতে নেই। এ বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান কঠোর নির্দেশনা দিয়েছেন। দলের পরিচয় দিয়ে কেউ অপকর্ম করলে ছাড় দেওয়া হবে না।

সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং নিজ নিজ নির্বাচনি এলাকায় শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে সংসদ-সদস্যদের ভূমিকা রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

এছাড়াও দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন এবং সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতে নেতাকর্মীদের মাঠে সতর্ক থাকতে হবে। ”

7 thoughts on “কোনো অবস্থাতেই চাঁদাবাজ ও দখলদারের জায়গা বিএনপিতে নেই।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *