নওগাঁ বিশ্বদ্যালয়ের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যায় নওগাঁ শহরের বাইপাস বরুনকান্দি এলাকায় বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় নওগাঁ বিশ্বদ্যালয়ের উপাচার্য ড. মোহাম্মদ হাছানাত আলীর সভাপতিত্বে এবং বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো: আলাউদ্দিন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, নওগাঁ-৫ আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু, নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল, নওগাঁ-৪ আসনের সংসদ সদস্য ডা: ইকরামুল বারী টিপু, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক টিএমএ মমিন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) জয়ব্রত পাল, জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নু, জেলা জামায়াতের আমির আব্দুর রাকিবসহ অন্যান্যরা।
এসময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুধিজনরা উপস্থিত ছিলেন।

