সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই

অবিভক্ত ঢাকা মহানগরীর বিএনপির যে-ই কমিটির সভাপতি ছিলেন সাদেক হোসেন খোকা, সে-ই কমিটির সাধারণ সম্পাদক ছিলেন এ-ই সালাউদ্দিন আহমেদ।

পরবর্তীতে মির্জা আব্বাস এবং সাদেক হোসেন খোকা দ্বৈরথের কারণে কিছুটা ব্যাকফুটে চলে যান সালাউদ্দিন আহমেদ তারপরও খোকা-আব্বাসের পর ঢাকার সবচেয়ে জনপ্রিয় নেতা এ-ই সালাউদ্দিন আহমেদ।

৯০ এর স্বৈরশাসন কিংবা শেখ হাসিনার ১৭ বছরের ফ্যাসিবাদী আমল বলেন সাদেক হোসেন খোকা,মির্জা আব্বাসের পর ঢাকার সবচেয়ে নির্যাতনের শিকার হওয়া নেতার নামও সালাউদ্দিন আহমেদ।

শেখ হাসিনার ১৭ বছরের স্বৈরশাসনে শতাধিক মিথ্যা মামলার আসামি হয়েছেন,অর্ধশতাধিক দিনেরও বেশি রিমান্ডের শিকার হয়েছেন;বারবার রক্তক্ষয়ী হামলার শিকার হয়েছেন তারপরও আপোষ করেন নাই।

শেখ হাসিনার স্বৈরশাসনে সালাউদ্দিন আহমেদ এবং তার সন্তান তানভীর আহমেদ রবিনের একসঙ্গে জেল রিমান্ডে যাওয়ার ইতিহাসও আছে।

ঢাকা দক্ষিণের বহু ভিত্তিপ্রস্তর,স্থাপনায় আজও মিশে আছে সালাউদ্দিন আহমেদের নাম।

জিয়াউর রহমানের হাত ধরে জাতীয়তাবাদের রাজনীতিতে এসেছেন,তারেক রহমানের মধ্যে দিয়ে এ-ই বর্ষীয়ান রাজনীতিবিদ রাজনৈতিক জীবনের ইতি ঘটিয়েছেন।

বয়োবৃদ্ধ রাজনীতিবিদ সালাউদ্দিন আহমেদ আজ মারা গেছেন,আল্লাহ জান্নাত নসিব করুক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *