উচ্চশিক্ষায় বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা পর্যন্ত ব্যাংক গ্যারান্টি বা ঋণ সুবিধা দিতে নির্দেশনা দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান।
মঙ্গলবার (২৪ মার্চ) প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক নুর সাংবাদিকদের এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী জানান, কোরিয়া, জাপান, চীন ও জার্মানির মতো দেশগুলোতে উচ্চশিক্ষার জন্য যেতে আগ্রহী শিক্ষার্থীদের ব্যাংক গ্যারান্টি বা ব্যাংক সলভেন্সি সাপোর্ট হিসেবে এই ঋণ দেওয়া হবে। এই সুবিধাটি প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে প্রদান করা হবে।

তিনি স্পষ্ট করেন, এই ১০ লাখ টাকার ঋণ সরাসরি নগদ বা ক্যাশ হিসেবে দেওয়া হবে না। বরং বিদেশে যাওয়ার প্রক্রিয়ায় যেখানে আর্থিক সাপোর্টের প্রয়োজন হবে, যেমন—কোনো নির্দিষ্ট পেমেন্ট বা ফি দেওয়ার ক্ষেত্রে, ব্যাংক সরাসরি সেই পেমেন্ট সম্পন্ন করবে।
নুরুল হক নুর বলেন, সাধারণ ব্যাংকগুলো থেকে লোন নেওয়ার ক্ষেত্রে ব্যাংক গ্যারান্টির প্রয়োজন হয়, কিংবা অনেক ধরনের জটিলতা থাকে। বাংলাদেশ থেকে যেসব শিক্ষার্থী বিদেশে পড়াশোনা করতে যায়, তারা শেষ পর্যন্ত সেসব দেশে কোনো না কোনো কর্মসংস্থানের সঙ্গে যুক্ত হয়। এর ফলে বাংলাদেশ অনেকভাবে লাভবান হচ্ছে। একদিকে দেশের শিক্ষিত তরুণরা বিদেশে কাজের সুযোগ পাচ্ছে, অন্যদিকে তারা দেশে রেমিট্যান্স পাঠাচ্ছে। যে কারণে গ্যারান্টি ছাড়া ১০ লক্ষ টাকা ঋণের ব্যাংক সলভেন্সি সাপোর্টের একটা সিদ্ধান্ত সরকার নিয়েছে।


The article is smart, concise, and very worthwhile. The entire resource deserves more attention.
https://shorturl.fm/msz6q
https://shorturl.fm/QUleq
https://shorturl.fm/dmm9D