ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আজ

ত্রয়োদশ-জাতীয়-সংসদ

ত্রয়োদশ জাতীয় সংসদ প্রথম অধিবেশন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের আহ্বানে আজ শুরু হচ্ছে।  আজ বৃহস্পতিবার (১২ মার্চ)। এদিন বেলা ১১টায় শুরু হবে অধিবেশনের কার্যক্রম.।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, সংসদের প্রথম অধিবেশনে বেশকিছু ঐতিহাসিক সিদ্ধান্ত হতে পারে।

আজকের পর ১৫ মার্চ আবার অধিবেশন বসে এরপর বিরতি হতে পারে জানিয়ে মন্ত্রী বলেন, সংসদ অধিবেশন শুরু হওয়ার পর জনপ্রত্যাশা, শহীদদের আকাঙ্ক্ষা এবং জুলাই সনদে যেসব বিষয়ে ঐকমত্য হয়েছে, সেগুলো ধারণ করেই সংসদের কার্যক্রম পরিচালিত হবে।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ সংসদ নির্বাচনে ২৯৯ আসনের মধ্যে ২৯৭টিতে জয়ীদের গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। এতে বিএনপি ২০৯ আসন পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। অন্যদিকে জামায়াত ৬৮ আসন পেয়ে বিরোধীদলের আসনে বসতে যাচ্ছে। অন্য দল ও স্বতন্ত্র প্রার্থীরা বাকি আসনগুলোতে জয়ী হয়।

বিজয়ী সংসদ সদস্যদের শপথের মধ্যদিয়ে কার্যকর হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ প্রথম অধিবেশন।

আরও পড়তে ভিজিট করুনঃ ঢাকা দক্ষিণ সিটি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *